স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদ সদস্যদের হুঁশিয়ারি দিয়েছেন যে, জাতীয় সংসদে দেখেশুনে বক্তব্য দেওয়ার প্রবণতা মানা হবে না।


\r\n

রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদে জামায়াতের সংসদ সদস্য মাসুদ বিন সাঈদী এবং ইসলামী আন্দোলনের সংসদ সদস্য অলি উল্লাহকে উদ্দেশ্য করে স্পিকার এ সতর্কতা দেন।


\r\n

মাসুদ বিন সাঈদীকে উদ্দেশ্য করে তিনি বলেন, “বিনয়ের সঙ্গে দৃষ্টি আকর্ষণ করছি। সংসদে দেখে দেখে অ্যালাউডে পড়া অনুমোদিত নয়। নোট রাখবেন, একবার হাউজের দিকে তাকিয়ে বক্তব্য দিন। এটাই সংসদের রেওয়াজ।”


\r\n

অলি উল্লাহকে উদ্দেশ্য করে স্পিকার বলেন, “আপনিও পূর্ববর্তী বক্তার মতো কাগজ দেখে বক্তব্য দিয়েছেন। সংসদে এটা অ্যালাউড নয়। অভ্যাস করুন, না দেখে নিজের বক্তব্য রাখুন। এটি সংসদের নিয়ম, যা সবাইকে মানতে হবে।”


\r\n

এর আগে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নেওয়া এই দুই সদস্য পুরো বক্তব্য কাগজ দেখে পড়েছিলেন। সংসদের কার্যপ্রণালী অনুযায়ী, লিখিত বক্তব্য পাঠের আগে স্পিকারের পূর্বানুমতি নেওয়া বাধ্যতামূলক।